ঢাকা, বুধবার, ২৭ মে, ২০২৬

সিরাজগঞ্জে বাস-সিএনজির সংঘর্ষ, নিহত ৩

ads

ঢাকা-রাজশাহী মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসচাপায় সিএনজি চালিত অটোরিক্সার চালকসহ দুইযাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যার দিকে উপজেলার সলঙ্গা থানার র‌্যাব-১২ অফিসের পাশে চড়িয়া কান্দিপাড়া ব্রীজের উপরে এ দুর্ঘটনা ঘটে।


নিহতের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলো- সলঙ্গা থানার শরীফ সলঙ্গা গ্রামের সিএনজি চালক সোরমান হোসেন (৩৫), একই থানার আঙ্গারু গ্রামের মৃত হরেন্দ্রনাথ সূত্রধরের ছেলে কাঠমিস্ত্রি গোবিন্দ সূত্রধর (৪০)। 


হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, সন্ধ্যার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস সিএনজিটিকে পিছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালকসহ দুইযাত্রী মারা যান এবং একজন গুরুত্বর আহত হন। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়েছে। সিএনজিটি জব্দ করা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page